News71.com
 Bangladesh
 11 May 16, 08:12 PM
 633           
 0
 11 May 16, 08:12 PM

“আমরা সব কিছুতে এগিয়ে গেছি, চলচ্চিত্রেও পিছিয়ে থাকবো না”..প্রধানমন্ত্রী।।

“আমরা সব কিছুতে এগিয়ে গেছি, চলচ্চিত্রেও পিছিয়ে থাকবো না”..প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবুন্ধ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা সব কিছুতে এগিয়ে গেছি, চলচ্চিত্রেও পিছিয়ে থাকবো না।”

এসময় তিনি বাংলাদেশে চলচ্চিত্রের উন্নয়নে ডিজিটাল পদ্ধিতর ব্যবহার ও আধুনিকায়নের ওপর জোর দেন। তিনি আরও বলেন, নির্মাতাদের ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের প্রতি জোর দিতে হবে। আর নতুন নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশে সিনেমা হলগুলোকেও আধুনিক করতে হবে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে জননেত্রী বলেন, চলচ্চিত্রের উন্নয়নের ক্ষেত্রে শুধু সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়। আমি বিশ্বাস করি বেসরকারি পর্যায় থেকেও এই শিল্পের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। ব্যবসা পরিবর্তনের জন্য অনেক হল মালিক তাদের সিনেমা হল ভেঙে ফেলছেন। অথচ এটিকে আরও আধুনিক করলে ব্যবসা ও সুস্থ সামাজিক বিনোদনের সুযোগ তৈরি করা সম্ভব, যা সামাজিক দায়বদ্ধতার অংশও বটে। সমাজকে এই বার্তা দেওয়া প্রয়োজন যে অশুভ শক্তির দমন সম্ভব। চলচ্চিত্র হতে পারে তার উল্ল্যেখযোগ্য মাধ্যম।

তিনি আরও বলেন, চলচ্চিত্র এমন একটি গণমাধ্যম যেখানে মাটি ও মানুষের কথা, সুখ-দুঃখ ও হাসি-কান্নার সচিত্র প্রতিফলন ঘটে। তাই নির্মাতাদের প্রতি আমার অনুরোধ, দর্শকরা ছবি দেখে যাতে কিছু শিখতে পারে এবং এগুলো প্রয়োগ করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে সেদিকটি খেয়াল রাখবেন। দর্শকদের হলে ধরে রাখতে হলে একদিকে যেমন ভালো ছবি নির্মাণ করতে হবে, তেমনি সিনেমা হলের পরিবেশও সুন্দর করা প্রয়োজন। চলচ্চিত্র শুধু বিনোদনই নয়, শিক্ষা এবং সমাজ সংস্কারের ও পরিবর্তনের মাধ্যম, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এসব দিকে নজর দিতে হবে, আর সে বিষয়ে গুরুত্ব দিয়েই চলচ্চিত্র বানাতে হবে।

শেখ হাসিনা বলেন, ঢাকায় বসে সিনেমা দেখা সম্ভব হয় না, কিন্তু যখনই বিদেশে যাই বাংলাদেশ বিমানের ফ্লাইটে বসে এসব সিনেমা দেখি। আগে থেকেই বলে রাখি যেন ভালো ভালো সিনেমা রাখা হয়। আর থাকেও। ফলে আমি জানি অনেক ভালো ভালো ছবি আমাদের নির্মাতারা বানাচ্ছেন।

সবকিছু মিলিয়ে আমার মনে হয়, আমাদের যোগ্যতা ও মেধা রয়েছে। তার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তার সরকার নিয়মিতভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করছে আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করেছে বলেও জানান মাননীয় প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন