News71.com
 Bangladesh
 11 May 16, 09:04 PM
 637           
 0
 11 May 16, 09:04 PM

পারিবারিক কলহের জেরে মাকে গলা কেটে খুন করল ২ ছেলে ।।

পারিবারিক কলহের জেরে মাকে গলা কেটে খুন করল ২ ছেলে ।।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মাকে গলা কেটে খুন করলো ২ ছেলে।গতকাল রাতে উপজেলার পূর্ব কালুডাঙ্গা গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে।পুলিশ ওই গৃহবধুর স্বামীসহ ২ ছেলেকে আটক করেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের কৃষক বাদশা আলমের ২ ছেলে ৬ মাস আগে নিজের পছন্দে বিয়ে করে। তারপর থেকে সংসারে ঝগড়া বিবাদ চলে আসছিল।এর জের ধরে গতকাল ৯টার দিকে বাড়ির উঠানে মা মোমেনা বেগম রান্না করার সময় তাকে জবাই করে হত্যা করে ।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোমেনার স্বামী বাদশা আলম ২ ছেলে মমিনুল ইসলাম ও সাহেব আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।এ ব্যাপারে নিহতের ভাই আ. কাইয়ুম সরদার বাদী হয়ে উলিপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই সঞ্জয় কুমার সাহা জানান অধিকতর তদন্তের জন্য আসামিদের রিমান্ডের আবেদন করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন