
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ১৪ মে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষক-ছাত্র সমাবেশে অংশগ্রহন করবেন ৪ মন্ত্রী । আয়োজকদের সুত্রে জানাগেছে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু।
বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রবিবার বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন রাবিতে সরকারের মন্ত্রী ও ১৪ দলের নেতারা আসছেন। আমরা আগে শুনবো এ শিক্ষক হত্যার বিষয়ে সরকার কী ধরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এরপর আমরা আমাদের দাবির বিষয়টি তাদের কাছে তুলে ধরবো। তারা যদি আমাদের আশ্বস্ত করতে না পারেন তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।