News71.com
 Bangladesh
 12 May 16, 11:29 AM
 650           
 0
 12 May 16, 11:29 AM

জামায়াতের ২৪ ঘন্টা হরতাল, যান চলাচল স্বাভাবিক....

জামায়াতের ২৪ ঘন্টা হরতাল, যান চলাচল স্বাভাবিক....

নিউজ ডেস্কঃ একাত্তরে স্বাধীনতা যুদ্ধের মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। তবে রাজধানীর কোথাও হরতালের ছোয়াও নেই। অন্যান্য কর্মদিবসের মতোই বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যানজট দেখা যাচ্ছে। অন্যদিকে, হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর অবস্থানে দ্বায়ীত্বরত আছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি র্যা ব সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে সরেজমিনে রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, বনানী, মগবাজার, রমনা, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্রই পরিলক্ষিত হয়েছে।

সকালে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে বলে জানিয়েছেন বাস চালকরা। তবে জানা যায়, দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাওয়ার বিলম্ব করছে। এ বিষয়ে দুপুরে সিদ্ধান্তের কথা জানিয়েছে বাস মালিক সমিতি।

এখনও রাজধানীর কোথাও জামায়াত-শিবিরকর্মীদের পিকেটিং বা ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়নি। ফলে হরতাল অনেকটা নিয়ম রক্ষার প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন