
খুলনার মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খুলনার দৌলতপুরস্থ মহসিন হাইস্কুল জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতারা। একই সাথে অভিনন্দন বার্তায় শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর সহ জেলা ছাত্রলীগ নেতারা। খবর বিজ্ঞপ্তি