
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফর শীর্ষ পর্যায়ের ৫ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে।গতকাল বিজিবি সদরদপ্তরের ১ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ শুরু হওয়া এ সম্মেলনে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ২ দেশের প্রতিনিধিরা তাদের দাবি তুলে ধরে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন ।
সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল গতকাল ঢাকায় পৌঁছেছে। বিএসএফ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন দলে ।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। এতে বিজিবির আঞ্চলিক কমান্ডার, সেক্টর কমান্ডারসহ শীর্ষ কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং সার্ভে অব বাংলাদেশের কর্মকর্তারা উপস্তিত থাকবেন ।বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি,হত্যা,আহত করা নিয়ে আলোচনা হবে ।
আগামি ১৬ মে সকালে যৌথ দলিল সইয়ের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে ।