News71.com
 Bangladesh
 12 May 16, 12:58 PM
 625           
 0
 12 May 16, 12:58 PM

বান্দরবানের বিজিবির ক্যাম্পে মর্টার সেল নিক্ষেপ: সীমান্তে উত্তেজনা, নিরাপত্তা জোরদার....

বান্দরবানের বিজিবির ক্যাম্পে মর্টার সেল নিক্ষেপ: সীমান্তে উত্তেজনা, নিরাপত্তা জোরদার....

নিউজ ডেস্কঃ বান্দরবানের থানছি উপজেলার মায়ানমার সীমান্তে নব নির্মিত একটি বিজিবি ক্যাম্পকে লক্ষ্য করে মর্টার সেল নিক্ষেপ করে দূর্বিত্তরা। গত বুধবার রাত সোয়া দশটার দিকে মায়ানমারের সীমান্তের সাংঙ্গু রিজার্ভ এলাকার দুর্গম বুলুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মায়ানমার সীমান্ত থেকে ৩টি মর্টার সেল এসে রাতে ক্যাম্পের হেলিপেডের খুব কাছে এসে পরে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বুলু পাড়া বিজিপি ক্যাম্পের হেলিপেডের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।

পাল্টা জবাবে বিজিবিও রাতে ২টি মর্টার সেল সীমান্তে নিক্ষেপ করে। ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিজিবির দক্ষিন পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম জানান, রাতেই মায়ানমার কৃর্তপক্ষকে বিজিবি থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এদিকে ঘটনার পর সীমান্তে বিজিবির সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে ঘটনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবানের থানছি মায়ানমার সীমান্তের ক্যাম্পগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সীমান্তে নিরাপত্তা বাড়াতে সম্প্রতি সাংঙ্গু রিজার্ভ এলাকায় বুলুপাড়া বিজিবি ক্যাম্পটি সেখানে স্থাপন করা হয়। ক্যাম্পটি থেকে মায়ানমার সীমান্ত আর্ধ কিলোমিটারেও কম।

মায়ানমার সীমান্ত থেকে কারা মর্টার সেলগুলো নিক্ষেপ করেছে তা এখনো জানা যায়নি। তবে সীমোন্তে স্থানিয়রা জানিয়েছেন গত কয়েকদিন থেকে মায়ানমার সীমান্তের সাংঙ্গু মাতামুহুরী রিজাভ এলাকার ৬৬ পিলারের ওপারে মায়ানমার তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করে আসছে।

মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থেকে মর্টার সেলগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে বিজিবির ধারনা । উল্লেখ্য গত বছরের ২৬ আগষ্ট থানছি উপজেলার বড় মদক এলাকায় মায়ানমারের বিচ্ছন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি বিজিবির ক্যাম্পে হামলা করলে এতে ২ জন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন