News71.com
 Bangladesh
 12 May 16, 12:59 PM
 616           
 0
 12 May 16, 12:59 PM

রাজধানীর মিরপুরে পিকআপের ধাক্কায়, শিক্ষক নিহত ।।

রাজধানীর মিরপুরে পিকআপের ধাক্কায়, শিক্ষক নিহত ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের টেকনিক্যাল এলাকায় পিকআপের ধাক্কায় আতিকুর রহমান দুলাল (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক পিকআপ এবং তার চালককে আটক করেছে পুলিশ।

নিহত আতিকুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলার তনু মিয়ার ছেলে। তিনি রাজধানীর কল্যাণপুরে অবস্থিত এসকে পলিটেকনিক ইনস্টিটিউটের গণিতের প্রভাষক ছিলেন তিনি।

শিক্ষক আতিউরের সহকর্মী মুশফিকুর রহমান বলেন, সকালে মিরপুর থানাধীন টেকনিক্যাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আতিউর। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল হাসান বলেন, দুর্ঘটনার পর পিকআপ ও তার চালক নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন