
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে আক্কাস আলী নামে আওয়ামী লীগের ১ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর মাঠে এ ঘটনা ঘটে ।নিহত আক্কাস আলী দৌলতখালী গোডাউন বাজার গ্রামের রহমত সর্দারের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে রাতে নাসির নামে যুবলীগের ১ নেতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে প্রাগপুর থেকে দৌলতপুর যাচ্ছিলেন আক্কাস। প্রাগপুর মাঠ এলাকায় আসার পর আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। কিন্তু আক্কাস আলী মোটরসাইকেল না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আক্কাসের মৃত্যু হয়।
পরে নাসিরের দেওয়া খবরে মথুরাপুর ক্যাম্পের পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আক্কাস আলীর লাশ উদ্ধার করে।দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম শাহীন জানান কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চালানো হচ্ছে ।