
নিউজ ডেস্কঃ জামায়াতের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে জামায়াতের ৫জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, জামায়াতের ডাকে সকাল সন্ধ্যা হরতালে জামায়াতের নেতাকর্মীরা আশুলিয়ায় নাশকতা করতে পারে এম গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। বর্তমানে জামায়াতের নেতাকর্মীদের আশুলিয়া থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।