
এখানকার কলাতলী এলাকায় গড়ে উঠেছে পর্যটকদের আবাসিক জোন। আবাসিক জোনের এসব অবৈধ ঝুপড়ি ঘর নিয়ে ব্যবসায়ীগণ অভিযোগ করে বলেন, ঝুপড়ির আড়ালে এখানে চলে মাদক ব্যবসা। একই সঙ্গে ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ও এগুলো। এতে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সর্বদা আতংকিত ও বিব্রত। তাদের অভিযোগ, বারবার জানানোর পরও অদৃশ্য কারণে জেলা ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
তবে অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা সংবাদ মাধ্যমকে জানান, পর্যটকদের নিরাপত্তায় এসব অবৈধ ঝুপড়ি উচ্ছেদ করা হবে। ট্যুরিস্ট পুলিশের দেয়া তথ্য মতে, ২০১৫ সালের ২৩ জুলাই হোটেল মোটেল জোনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় ট্যুরিষ্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ। গত ৬ মাসে পুলিশের হাতে আটক হয় ৪৪ জন ছিনতাইকারী।