News71.com
 Bangladesh
 12 May 16, 07:18 PM
 599           
 0
 12 May 16, 07:18 PM

ঢাকায় পাকিস্তানি হাইকমিশনারকে ফের তলব ।। পাকিস্তানের ভুমিকায় কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের...

ঢাকায় পাকিস্তানি হাইকমিশনারকে ফের তলব ।। পাকিস্তানের ভুমিকায় কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের...

নিউজ ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে ফের বিবৃতি দেয়ায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সুজা আলমকে আবারও তলব করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ দুপুর ৩টায় তাকে পররাষ্ট্র দফতরে ডেকে পাঠানো হয় । চলতি সপ্তাহে তাকে এ নিয়ে ২য় বার তলব করা হলো ।

উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ায় গতকাল পাকিস্তান পররাষ্ট্র দফতর ১ বিবৃতি দেয়। বিবৃতিতে এ ঘটনায় দেশটি গভীরভাবে মর্মাহত হয়েছে বলে জানায়। তাছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদে এ নিয়ে ১টি নিন্দা প্রস্তাবও পাস হয় । জবাবে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাস্ট্রদুতকে ডেকে বাংলাদেশের আভ্যন্তরিন বিষয়ে নাক গলানোর জন্য পাকিস্তানকে ভৎসনা করা হয় ।

বাংলাদেশের এ তড়িৎ পদক্ষেপে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয় । তারা ইসলামাবাদে বাংলাদেশের রাস্ট্রদুতকে ডেকে যা করেছি ঠিক করেছি ভঙ্গিতে পাকিস্তান সরকারের আগের অবস্থান পুন:ব্যাক্ত করে । বিষয়টি কুটনৈতিক শিষটাচার বহির্ভূত এবং বাংলাদেশের জন্য অবমাননাকর হওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। তারই প্রতিক্রিয়া স্বরুপ আজ বিকেলে আবারও পাকিস্তান হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য গত ১০ মে রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের আমির নিজামীর ফাঁসির রায় কর্যকর করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন