News71.com
 Bangladesh
 12 May 16, 07:51 PM
 573           
 0
 12 May 16, 07:51 PM

একদিনে চার পরীক্ষা নেয়ায় বিপাকে পড়েছেন কয়েক লাখ চাকরি প্রার্থীরা........

একদিনে চার পরীক্ষা নেয়ায় বিপাকে পড়েছেন কয়েক লাখ চাকরি প্রার্থীরা........
নিউজ ডেস্কঃ বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষাসহ একই দিনে চাকরির ৪ পরীক্ষা নিয়ে চরম বিপাকে পড়েছেন কয়েক লাখ চাকরি প্রার্থী । আগামীকাল সকাল ১০টা, ১১টা ও বিকেল ৪টায় যথাক্রমে শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায় ও ডাক বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তর এবং স্কুল পর্যায়ের নিবন্ধন পরীক্ষা রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গৃহিত শিক্ষক নিবন্ধনে ৬ লাখ এবং বাকি ২টি পরীক্ষায় আরো প্রায় ২ লাখ প্রার্থী এই বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন ।

ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষা গত ৬ মে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৩ মে বিকেল ৪-৫টা পর্যন্ত নেওয়া হয়। আর কলেজ পর্যায়ে পরীক্ষা ৭ মের পরিবর্তে পিছিয়ে একই দিন ১৩ মে সকাল ১০-১১টা পর্যন্ত সূচি নির্ধারণ করা হয়েছে । তারআগে পৃথক ২দিন নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার একই দিনে ২ পরীক্ষা নিয়ে স্কুল-কলেজে চাকরিপ্রার্থীরাই বিপাকে পড়েছেন। বিভাগীয় ও বড় শহরগুলোতে এবার এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান প্রার্থীরা ।

এনটিআরসিএর সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মো. হুমায়ূন কবীর বলেন স্কুল-২ ও স্কুল পর্যায় এবং কলেজ পর্যায় মিলে মোট ৬ লাখ ২ হাজার ৩৩ জন প্রার্থী আবেদন করেছেন।পাশাপাশি আগামীকাল সকাল ১০টায় ডাক বিভাগের পরিদর্শক ৭১টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০১৪ সালের ২৪ এপ্রিল বিজ্ঞপ্তিতে স্নাতক পাস যোগ্যতাধারী লক্ষাধিক প্রার্থী রয়েছেন ।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ৭০টি পদে বেলা ১১টায় যে পরীক্ষা রয়েছে তারও যোগ্যতা স্নাতক পাস। এখানেও ১ লাখের কাছাকাছি আবেদন পড়েছে।ফলে সকালের যেকোনো ১টি পরীক্ষায় অংশ নিয়ে বাকি ২টি পরীক্ষা ছাড় দিতে হবে চাকরি প্রার্থীদের। স্কুল-কলেজে পদ সংখ্যা বেশি এবং ম্যানেজিং কমিটির থেকে পুরোপুরি এনটিআরসিএ’র অধীনে চলে যাওয়ায় মেধার ভিত্তিতে নিয়োগ হবে। তাই নিবন্ধন পরীক্ষাকেই জোর দিচ্ছেন প্রার্থীরা । এনটিআরসিএ সদস্য হুমায়ূন কবীর বলেন অন্য পরীক্ষাগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক নেই কেন্দ্রও ভিন্ন। ফলে পরীক্ষা গ্রহণে কোনো সমস্যা নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন