News71.com
 Bangladesh
 12 May 16, 08:53 PM
 569           
 0
 12 May 16, 08:53 PM

রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব হলেন সম্পদ বড়ুয়া

রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব হলেন সম্পদ বড়ুয়া

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে বেসরকারিকরণ কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম মোজাম্মেল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। এই বিভাগের সচিব কানিজ ফাতেমাকে মোজাম্মেল হকের পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। আর স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক বেগম জুয়েনা আজিজকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন