
নিউজ ডেস্কঃ ফ্লাইট পরিচালনাসহ পরিসেবার দিক বিবেচনা করে বাংলাদেশ থেকে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বেস্ট এয়ারলাইনস নির্বাচন করা হয়েছে । গত ২০১৫ সালের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ নির্বাচিত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আর বেস্ট ইন্টারন্যশনাল এয়ারলাইন্স হয়েছে এমিরেটস এয়ারলাইন।
আজ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক বর্নাঢ্য অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড তুলে দেন।