News71.com
 Bangladesh
 13 May 16, 11:07 AM
 594           
 0
 13 May 16, 11:07 AM

টেকনাফের আনসার ক্যাম্পে হামলা, অস্ত্র লুট : নিহত ১

টেকনাফের আনসার ক্যাম্পে হামলা, অস্ত্র লুট : নিহত ১

নিউজ ডেস্কঃ টেকনাফের নয়াপাড়ার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় আনসার বাহিনীর শালবন ক্যাম্পে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে আনসার বাহিনীর কমান্ডার নিহত হয়েছেন। নিহত আনসার কমান্ডার হলেন মো. আলী হোসেন (৫৫)। ক্যাম্প থেকে অস্ত্র লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।

হামলার সময় ওই ক্যাম্পে থাকা আনসার সদস্য অজিত বড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ক্যাম্পে হামলা চালায়। এ সময় কমান্ডারসহ ওই ক্যাম্পে ৯জন ছিলেন। সবাই ঘুমিয়েছিলেন। আনসার কমান্ডার আলী হোসেনের ঘর থেকে আর্তনাদের শব্দে তার ঘুম ভাঙে। সেখানে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে এবং অন্যদের বেঁধে ফেলে। এরপর আলী হোসেনকে হত্যা করে এবং অস্ত্র লুট করে পালিয়ে যায়।

উল্লেখ্য, নিহত আনসার কমান্ডারের লাশ ক্যাম্পের কাছে রাখা আছে। কক্সবাজার পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন