
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ আগামী ১৫ মে থেকে শুরু হবে । চলবে আগামী ৬ জুন পর্যন্ত । বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরম পূরণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.edu.bd) থেকে জানা যাবে।