
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর পুলিশের আরএমপি বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জামায়াত-শিবিরকর্মী সহ ৫২ জনকে আটক করছে। গতকাল দিনগত রাত ১২টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম আজ দুপুরে আটকের বিষয়টি জানান।ইফতে খায়ের আলম বলেন গত কয়েকদিন ধরেই পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক অভিযানে আজ ভোর পর্যন্ত মহানগরীতে ৫২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭ জন জামায়াত-শিবিরকর্মী ।
তাছাড়া ৮ জন মাদক ব্যবসায়ী ও ১৭ জনকে অন্যান্য অপরাধে আটক করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।