News71.com
 Bangladesh
 13 May 16, 11:23 PM
 583           
 0
 13 May 16, 11:23 PM

রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে চাকমা যুবক নিহত।।

রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে চাকমা যুবক নিহত।।

নিউজ ডেস্কঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে আজ রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত মোকবুল চাকমা (৫০) বড়কুল এলাকার প্রসন্ন কুমার চাকমার ছেলে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যার পরে উপজেলা বিশ্রামগারের পাশ দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন মোকবুল। ওই সময় হামলাকারীরা পিছন দিক থেকে ডাক দিয়ে পরপর চার রাউন্ড গুলি করে।

নানিয়ারচর থানার এসআই মো. শাহ জাহান বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেকতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা গুলি করেছে তা তাৎক্ষনিক জানতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের ডা. আথোয়াই প্রু চৌধুরী বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। তার পিঠে একটি গুলি লেগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন