
নিউজ ডেস্কঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা । গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে আহত করা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয় ।
জানাগেছে নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার সরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের আহসান উল্লাহর ছেলে। গত বছর এ এলাকায় ১টি রাস্তার নির্মাণ কাজ হয়েছিল। সেই কাজের বিষয় নিয়ে তর্কাতর্কির জের ধরে আজ সকালে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় কয়েকজন যুবক। পরে বিকেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপুল ভট্ট জানিয়েছেন মরদেহ থানায় আনা হয়েছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি ।