
নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধকালীন গনহত্যা, নারী ধর্ষণসহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধে জড়িত ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেশটি কি ব্যবস্থা নিয়েছে তা বাংলাদেশ সরকার জানতে চাইবে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ।
পাশাপাশি যুদ্ধাপরাধীদের হয়ে পাকিস্তানের সাম্প্রতিক তৎপরতায় দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে সরকার নতুন করে ভাবছে বলে জানান তিনি। গতকাল শুক্রবার সকালে নিজ বাসায় উপস্থিত সাংবাদিক ও সুধীজনের সামনে এসব কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন যুদ্ধাপরাধীদের মানবতাবিরোধী অপরাধের বিচার অনেকদূর এগিয়েছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের যুদ্ধাপরাধ নিয়ে অগ্রসর হওয়ার সময় এসেছে। ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাকে বিচারের আশ্বাসে নিজেদের জিম্মায় নিয়েছিল পাকিস্তান। পাকিস্তান তাদের বিচার করবে এজন্য ওই যুদ্ধাপরাধীদের পাকিস্তানের জিম্মায় দেয়া হয়েছিলো, ছেড়ে দেয়ার জন্য নয়। এখন আমরা জানতে চাইবো, বিচার হলো না কেন বা হচ্ছে না কেন ।
তিনি আরও বলেন বারবার প্রতিবাদের পরও যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তানের সর্বশেষ ভূমিকার পর দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের দোসর যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এতে কোনো বন্ধু রাষ্ট্র বিরোধিতা করতে পারে না। তারা যেহেতু অব্যাহতভাবে বিরোধিতা করছে সেহেতু সম্পর্কের বিষয়টি নতুন করে ভাবতে হচ্ছে ।