
নিউজ ডেস্কঃ গাজীপুরের মোখরখাল বিজয় সড়ক এলাকায় নরসুন্দা সোয়াটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক আহত হয়েছেন। আজ কাকভোরে এ দূর্ঘটনাটি ঘটে। এই অগ্নিকাণ্ডে আহতরা হলেন- জসিম উদ্দিন (২৫) ও তোফাজ্জল হোসেন (২৪)।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানা শ্রমিক জসিম ও তোফাজ্জল হোসেন আহত হয়।
সংবাদ পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আহতদের মধ্যে জসিমের পিঠ দ্বগ্ধ ও তোফাজ্জলের হাত দ্বগ্ধ হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছ।