News71.com
 Bangladesh
 14 May 16, 10:38 AM
 1677           
 0
 14 May 16, 10:38 AM

ছাত্রলীগ নেতা রনিকে সাজা প্রদানকারী ম্যাজিস্ট্রেট জামাত শিবিরপন্থী ।। ছাত্রলীগ

ছাত্রলীগ নেতা রনিকে সাজা প্রদানকারী ম্যাজিস্ট্রেট জামাত শিবিরপন্থী ।। ছাত্রলীগ

নিউজ ডেস্কঃ সংগঠনের নেতা নুরুল আজিম রনিকে কারাদণ্ড প্রদানকারী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করেছে চট্টগ্রাম ছাত্রলীগ। ভোটের দিন ‘পূর্বপরিকল্পিতভাবে’ তাকে ধরে অস্ত্র, সিল ও টাকা উদ্ধারের কথা বলা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের যে ভোটকেন্দ্রের সামনে থেকে রনিকে গ্রেফতার করা হয়েছে সে ভোটকেন্দ্রে রনি প্রবেশ করেনি। শুধু তাই নয় ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ প্রার্থীদের কারো ভোটকেন্দ্রটি নিয়ে কোনো অভিযোগ ছিল না। অস্ত্র, সিল ও টাকা উদ্ধারের যে জব্দ তালিকা ম্যাজিস্ট্রেট করেছে তা ভুয়া।

গত ৭ই মে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও গুলিসহ নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয় বলে দাবি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর।ওইদিন রাতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে কর্তব্যরত বিচারিক হাকিম রনিকে দুই বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।

তার সাজার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রলীগ নেতা ইমু বলেন, রনিকে সাজা দেওয়া হয়েছে একজন এসআইর মৌখিক অভিযোগের ভিত্তিতে। রনি যাদের হেফাজতে ছিল সেই বিজিবি, ওই ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা কাউকে সাক্ষী করা হয়নি। ম্যাজিস্ট্রেট হাটহাজারী থানার দুই পুলিশ কর্মকর্তাদের সাক্ষী ও বাদী দেখিয়ে রনির বিরুদ্ধে দুই বছরের সাজা প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন