News71.com
 Bangladesh
 14 May 16, 11:55 AM
 529           
 0
 14 May 16, 11:55 AM

অর্থ আত্মসাতকারী পাকিস্তানি নারীকে তদবির করে ছাড়িয়ে নিলো পাকিস্তান হাইকমিশন।।

অর্থ আত্মসাতকারী পাকিস্তানি নারীকে তদবির করে ছাড়িয়ে নিলো পাকিস্তান হাইকমিশন।।

নিউজ ডেস্কঃ স্কুল ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে আটক হওয়া পাকিস্তানি নারী ইয়াসমিন রাজবয়কে পাকিস্তান হাই কমিশনের অনুরোধে অবশেষে ছেড়ে দিয়েছে পুলিশ । গতকাল গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন পাকিস্তানি ডেপুটি হাইকমিশনার শামিমা মেজবাহ মুচলেকা দিয়ে ইয়াসমিন রাজবয়কে ছাড়িয়ে নিয়েছেন ।

তিনি বলেন তার বিরুদ্ধে স্কুলের শিক্ষকরা স্কুলের ফান্ডের টাকা আত্নসাতের যে অভিযোগ করেছেন তা তদন্ত করছে পুলিশ। তদন্তে প্রমাণিত হলে ইয়াসমিন রাজবয় তা পরিশোধ করবেন। আর কোন কারণে তিনি অর্থ ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে পাকিস্তানি হাইকমিশন তা দিতে বাধ্য থাকবে বলেও জানান ডিসি মোস্তাক আহমেদ ।

যে কারণে আটক করা হয় ইয়াসমিন রাজবয়কে সিটি স্কুল ইন্টারন্যাশনাল নামে গুলশানের ১টি স্কুলের জুনিয়র শাখার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন পাকিস্তানি নাগরিক ইয়াসমিন রাজবয়।তার বিরুদ্ধে স্কুলের শিক্ষক-শিক্ষিকার বেতন থেকে ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন- মর্মে স্কুলের অন্য শিক্ষকরা থানায় ১টি সাধারণ ডায়েরি জিডি করেন ।

পরে বুধবার মে ১১ রাতে বারিধারার ৮ নম্বর রোডের ভাড়া বাসা থেকে ইয়াসমিন রাজবয় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্কুলের শিক্ষকরা তাকে দেখতে পেয়ে সারা রাত ওই বাসায় আটকে রাখে।পরে থানাই খবর দিলে পুলিশ গিয়ে দুপুরে পাকিস্তানি ওই নাগরিককে আটক করে থানা হেফাজতে নেয় ।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত ইয়াসমিন রাজবয়কে ছাড়িয়ে নিতে গুলশান থানায় যান ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার শামিমা মেজবাহ। পরে তিনি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন