
নিউজ ডেস্কঃ সকাল ঠিক সাড়ে ৯টা। বিমান আকাশে উড্ডায়ন করার জন্য রানওয়েতে, এমন সময় বিকট শব্দ হয়ে দরজা খুলে পড়ে গেল। ২০০ যাত্রীর ওমানে যাওয়া বন্ধ হয়ে গেল। এমনি ঘটনা ঘটেছে বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ বিমানের বোয়িং-৭৭৭। আজ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ওমানের রাজধানী মাসকট যাচ্ছিল।
বিমানের যাত্রীরা বলেন, বিমানটি উড্ডয়নের আগেই দরজা খুলে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে যাত্রা বাতিল করা হয়। যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।
শাহ আমানত বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ -এর একটি দরজা খুলে পড়ে যায়। ফলে ফ্লাইটটি সাময়িক বাতিল করা হয়েছে। দ্রুত যান্ত্রিক ত্রুটি মেরামত করে এই বিমানেই যাত্রীদের মাসকট পাঠানো হবে।