News71.com
 Bangladesh
 14 May 16, 12:58 PM
 600           
 0
 14 May 16, 12:58 PM

গাজীপুরে ৪শ ফুট গভীর গর্তে পড়ে এক শিশুর মৃত্যু ও এক শিশু আহত

গাজীপুরে ৪শ ফুট গভীর গর্তে পড়ে এক শিশুর মৃত্যু ও এক শিশু আহত

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে ৪শ' ফুট নিচে পাইপে পড়ে রোমানুল নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ১ শিশু। আজ সকাল ১০টার দিকে শুকুন্দিরবাগ বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে সকালে খেলা করতে গিয়ে হঠাৎ গভীর নলকূপের জন্য স্থাপিত ৪শ' ফুট পাইপে পড়ে যায় ওই ২ শিশু।পরে পৌনে ১১টার দিকে স্থানীয়রা ওই ২ শিশুকে পাইপ থেকে উদ্ধার করলেও রোমানুল মারা যান। তবে আরেক শিশুর নাম এখনও জানা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন