
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার সদর উপজেলার শরজগঞ্জ বাজার থেকে ৪টি ৫০০ টাকার জাল নোটসহ তরিকুল ইসলাম (২৯) কে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত তরিকুল ইসলাম সদর উপজেলার হায়দারপুর গ্রামের মঙ্গল জোয়ার্দ্দারের ছেলে।
পুলিশ বলছে , গতকাল দিবাগত রাতে শরজগঞ্জ বাজারস্থ রাশেদ সু ষ্টোরে জুতা কেনার উদ্দেশ্যে যায় তরিকুল। জুতা কিনে দোকানীকে ৫০০ টাকার জাল নোট দেয় তরিকুল, এসময় দোকানী শরজগঞ্জ পুলিশ ক্যাম্পে খবর দিলে শরজগঞ্জ পুলশ ক্যাম্পের ইনচার্জ কাজি আবু কায়েম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে আরও ৩টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।