News71.com
 Bangladesh
 14 May 16, 03:07 PM
 761           
 0
 14 May 16, 03:07 PM

গাজীপুরে একটি বিদেশি পিস্তলসহ আটক ১

গাজীপুরে একটি বিদেশি পিস্তলসহ আটক ১

নিউজ ডেস্কঃ গাজীপুর জেলার শ্রীপুর থেকে একটি অত্যাধুনিক লাইসেন্স বিহীন নাইন এমএম বিদেশি পিস্তলসহ আটক করে সুমন খান নামে এক যুবককে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

উপজেলার শৈলাট এলাকায় টিমেক্স জুট কারখানার সামনে থেকে আটক করে গণপিটুনি দিয়ে এলাকাবাসী গতকাল দিনগত রাতে ওই যুবককে থানায় সোপর্দ করে।সুমন ময়মনসিংহ জেলার ভালুকা পাড়াগাঁও এলাকার করিম খানের ছেলে বলে জানা গেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই মিনহাজ উদ্দিন জানান গতকাল রাত ৯টার দিকে ১টি মোটরসাইকেলে সুমন এবং আরও ২ যুবক টিমেক্স জুট কারখানার সামনে ঘুরাফেরা করছিলো। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সুমনকে আটক করে। তবে বাকি ২জন পালিয়ে যায়। সুমনের দেহ তল্লাশি করে জার্মানির তৈরি ১টি ৯ এমএম পিস্তল পাওয়া গেলে এলাকাবাসী থানায় খবর দেয়। তবে পিস্তলটিতে কোনো গুলি ছিলো না। পরে পুলিশ সুমনকে আটক করে।এ ঘটনায় শ্রীপুর থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, জানান মিনহাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন