News71.com
 Bangladesh
 14 May 16, 03:09 PM
 611           
 0
 14 May 16, 03:09 PM

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোর নিহত....

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোর নিহত....

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান। নিহত শিহাব হোসেন (১৫) উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে। স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।

বিজিবির একটি দায়িত্বশীল সুত্র জানাচ্ছে আজ সকালে শিহাবসহ কয়েকজন সীমান্ত সংলগ্ন একটি বাগানে আম পাড়তে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে আসার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।” এতে শিহাবের মৃত্যু হয়।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে , গুলিবিদ্ধ অবস্থায় শিহাবের লাশ ৬৬ নম্বর মেইন পিলারের কাছে পড়ে ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাহিনা আফরিন লিয়া সাংবাদিকদের জানিয়েছেন , শিহাবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেটের ডানদিকে গুলি লেগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন