News71.com
 Bangladesh
 14 May 16, 03:32 PM
 559           
 0
 14 May 16, 03:32 PM

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তিন কিশোরের লাশ উদ্ধার....

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তিন কিশোরের লাশ উদ্ধার....

নিউজ ডেস্ক: ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরে প্রান্ত ডেইরি ফার্ম এলাকায় তিন কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে । পরিবারের সহায়তায় পুলিশ আজ শনিবার সকালে তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এই তিন কিশোর হলো দুই ভাই নাসির উদ্দিন (১৬) ও জীবন (১৮) এবং তাদের মামাতো ভাই শাহাদাত হোসেন (১৬)। প্রাথমিক তদন্তে এটা হত্যা না আত্মহত্যা বা কোন দূর্ঘটনা তা বোঝা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি জানাযায় নাসির ও জীবন তাদের বাবা জিয়ারুল রহমান ও মা নাসরিনের সঙ্গে প্রান্ত ডেইরি ফার্ম এলাকায় থাকত। জিয়ারুল প্রান্ত ডেইরি ফার্মের শ্রমিক। তাঁর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে। মৃত নাসির ও জীবন গাড়ির ওয়ার্কশপে কাজ শিখত। আর শাহাদাত একটি চায়নিজ রেস্তোরাঁয় কাজ করত।

পরিবারের লোকজন সাংবাদিকদের জানিয়েছেন গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পাঁচজন খাওয়াদাওয়ার পর দুটি ভিন্ন কক্ষে ঘুমাতে যায়। আজ সকাল আটটার দিকে জিয়ারুল ঘুম থেকে ওঠেন। নয়টা পর্যন্ত তিন কিশোরের কেউ ঘুম থেকে না ওঠায় তিনি ডাকাডাকি করেন। জানালা দিয়ে তিনি ওই তিনজনকে দেখতে পান। লম্বা লাঠি দিয়ে তিনি তাদের খোঁচা দিয়ে ডাকাডাকি করেন। কিন্তু তারা না ওঠায় তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না যে তাদের হত্যা করা হয়েছে। তিন কিশোরের শরীরে আঘাতের চিহ্ন নেই। এ ছাড়া ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। তাই এই মৃত্যু সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু জানানো সম্ভব হচ্ছে না।

র‍্যাব–৪ সাভার ক্যাম্পের এএসপি উনুমং বলেন, খাদ্যে বিষক্রিয়া, বজ্রপাত অথবা বিদ্যুতায়িত হয়ে ওই কিশোরেরা মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা সম্ভব নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন