News71.com
 Bangladesh
 15 May 16, 12:33 AM
 542           
 0
 15 May 16, 12:33 AM

জামায়াতের রাজনীতি খুব শিগগিরই নিষিদ্ধ ঘোষিত হবে।। মাহবুব-উল আলম হানিফ

জামায়াতের রাজনীতি খুব শিগগিরই নিষিদ্ধ ঘোষিত হবে।। মাহবুব-উল আলম হানিফ

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জামায়াতের রাজনীতি খুব শিগগিরই নিষিদ্ধ ঘোষণা হবে। তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। বেশ কয়েকজন শীর্ষ নেতার বিচারের রায় কার্যকর হয়েছে। তিনি বলেন, জামায়াতের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সময়ের ব্যাপার মাত্র। সাজাপ্রাপ্ত জামায়াতের অন্যান্য নেতাদের রায় কার্যকর হলে জামায়াত আপনা আপনি হারিয়ে যাবে। ১৭ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামিলীগ সভাপতির কার্যালয়ে আওয়ামিলীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের এক যৌথসভা শেষে মাহবুব-আলম হানিফ একথা বলেন।

বিএনপির সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থার বৈঠক সম্পর্কে আওয়ামিলীগের যুগম সাধারন সম্পাদক হানিফ বলেন, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই। আর বিএনপি নেতা আসলাম চৌধুরী ও মোসাদের কর্মকর্তা সাফাদির সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে তা আমরা জানি না। দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে তারা সরকারের বিরুদ্ধে মোসাদসহ বিভিন্ন দেশের গোয়েন্দাদের সঙ্গে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে হানিফ আরও বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি ও মোসাদের ষড়যন্ত্র উদঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

যৌথসভায় মাহবুব-উল আলম হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচী অনুযায়ী আগামী ১৭ই মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামিলীগের উদ্যোগে, ১৮ই মে কৃষকলীগ, ১৯শে মে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ২০শে মে স্বেচ্ছাসেবক লীগ, ২১শে মে যুবলীগ, ২২শে মে জাতীয় শ্রমিক লীগ ও ২৩শে মে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগের বিভিন্ন ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন