News71.com
 Bangladesh
 15 May 16, 01:07 AM
 2696           
 0
 15 May 16, 01:07 AM

ইউপি নির্বাচনের জের ধরে খুলনার দিঘলিয়াতে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম......

ইউপি নির্বাচনের জের ধরে খুলনার দিঘলিয়াতে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম......

নিউজ ডেস্ক : খুলনা জেলার দিঘলিয়ায় উপজেলা সদরে সন্ত্রাসী হামলায় আজিজুল মোড়ল নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে । আহত আজিজুলের অবস্থা আশংকাজনক । জানা যায় শনিবার আনুমানিক রাত ১০ টার দিকে আজিজুল মোড়ল বিলে তার ঘেরে যাচ্ছিলো । এমন সময় পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা করে । সন্ত্রাসীদের এলোপাতাড়ী হামলায় এবং ধারালো অস্ত্রের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে । হামলাকারিরা আজিজুলের মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

আজিজুলের পরিবার জানায় , সে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা জেলা আওয়ামীলীগের (২বার) সদস্য দিঘলিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান হায়দার আলী মোড়লের পক্ষে কাজ করেছিলো এই কারনে তার উপর চিন্হিত সন্ত্রাসী রা মেরে ফেলার জন্য এ হামলা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার চিকিৎসা চলছে। এবং পরিবারের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার পর এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন