News71.com
 Bangladesh
 15 May 16, 11:18 AM
 619           
 0
 15 May 16, 11:18 AM

মার্কিন সাবেক প্রটোকল জুলহাজ-তনয় হত্যার ঘটনায় গ্রেফতার ১ ।।

মার্কিন সাবেক প্রটোকল জুলহাজ-তনয় হত্যার ঘটনায় গ্রেফতার ১ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গতকাল রাতে কুষ্টিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার। তবে গ্রেফতারকৃতের নাম-পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে আজ ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি।

উল্লেখ্য, গত ২৫শে এপ্রিল কলাবাগানে ৩৫ উত্তর ধানমন্ডির বাড়ির দোতলার বাসায় ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আপন খালাতো ভাই ও ‘রূপবান’ নামক একটি পত্রিকার সম্পাদক। পত্রিকাটির মূল বিষয়বস্তু লিঙ্গ সমতা প্রতিষ্ঠা। মাহবুব ছিলেন নাট্যকর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন