
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন নিযুক্ত হয়েছেন পর্দাথ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। আজ দুপুরে ড. দীপিকা রাণী সরকার সদ্য বিদায়ী বিজ্ঞান অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফ-উল-আলম কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন- জবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পরিমল বালা এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ।
উল্লেখ্য, ১১ই মে এক অফিস আদেশের মাধ্যমে ড. দীপিকা রাণী সরকারকে ১৩ই মে থেকে দুই বছরের জন্য অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়।
১১ই মে, ২০১৬ তারিখে বিশ্ববিদ্যালয় অফিস আদেশের মাধ্যমে বিজ্ঞান অনুষদের পরবর্তী জ্যেষ্ঠতম অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে ১৩ মে হতে পরবর্তী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়।