News71.com
 Bangladesh
 16 May 16, 12:49 AM
 620           
 0
 16 May 16, 12:49 AM

খুলনা জেলা কারাগারের সুপারের সরকারি বাসভবনে বোমা হামলা ।।

খুলনা জেলা কারাগারের সুপারের সরকারি বাসভবনে বোমা হামলা ।।

নিউজ ডেস্কঃ খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার ) মো. কামরুল ইসলামের সরকারি বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটেছে।গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি সপরিবারে গাড়িতে থাকলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার পর কারাগার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। ব্যক্তিগত ক্ষোভ অথবা নাশকতার উদ্দেশ্যে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, কামরুল ইসলাম কারাগারের দায়িত্ব পালন শেষে পাশেই খুলনা জেনারেল হাসপাতাল রোডে তার সরকারি বাসভবনে যান। সেখান থেকে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে সরকারি গাড়িতে করে বাইরে বের হচ্ছিলেন। এমন সময় গেটের আনুমানিক ২০ থেকে ২৫ হাত দূরে গাড়িটির সামনে বিকট আওয়াজে ১টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির হেড লাইট ক্ষতিগ্রস্ত হয়। পরে তারা দ্রুত গাড়ি থেতে নেমে বাসায় ফিরে যান ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুর রহমান সাংবাদিকদের জানান ব্যক্তিগত কোন আক্রোশ বা ক্ষোভ থেকে কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে । তবে আতংক সৃষ্টির জন্যও এমন ঘটনা ঘটাতে পারে বলে অনেকের ধারনা । বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন