News71.com
 Bangladesh
 16 May 16, 01:09 AM
 542           
 0
 16 May 16, 01:09 AM

রাজশাহীর বাঘমারায় আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা.......

রাজশাহীর বাঘমারায় আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা.......

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন গতকাল রবিবার দুপুরে বাগমারার ভবানীগঞ্জ গোডাউন মোড় এলাকায় এ হামলা ঘটনাটি ঘটে ।

হামলায় সাবেক চেয়ারম্যান ও আওয়ামিলীগ বিদ্রোহী প্রার্থী আকবর আলী ও তার ছেলে শাহজাহান আলী গুরুতর আহত হয়েছেন। তাদের ২জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বালিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা আকবর আলী মোটরসাইকেলে চড়ে ছেলেকে সঙ্গে নিয়ে যাত্রাগাছি বাজার থেকে ভবানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তাদের ওপর হামলা চালায়।

ওসি আবুল কালাম আজাদ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য গত ৭ মে বাগমারার ১৬টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে নির্বাচন কমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন