News71.com
 Bangladesh
 16 May 16, 12:16 PM
 544           
 0
 16 May 16, 12:16 PM

বেনাপোল সীমান্তে ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।।

বেনাপোল সীমান্তে ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশের অভিযোগে ১৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সকাল ৮টার সময় বেনাপোল সীমান্তের সিকড়ী বটলতা থেকে বিজিবি তাদের আটক করে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। ভালো কাজের খোঁজে দালালের মাধ্যমে বিভিন্ন সময় সীমান্ত পথে এরা ভারতে গিয়েছিলেন। পরে প্রতারিত হয়ে ফিরে আসার পথে বিজিবি তাদের আটক করে। আটকদের মধ্যে ৯ জন নারী,৭ জন পুরুষ ও ৩ শিশু রয়েছে। তাদের সবার বাড়ি যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল ও ঢাকা জেলায়।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে সংবাদ আসে ভারতীয় ইছামতি নদী পার হয়ে অবৈধভাবে একদল নারী-পুরুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। এসময় বিজিবি অভিযান চালিয়ে সিকড়ি বটলতা নামক স্থান থেকে তাদের আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যায় দালালচক্র। ২৬-ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন জানান, আটক নারী-পুরুষদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে ১১-সি ধারায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন