
নিউজ ডেস্কঃ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম নিহত হয়েছেন।গতকাল রাতে সোয়া ১১টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন রাতে ডিউটি শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।