
নিউজ ডেস্কঃ গত রোববার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরে ডিউ ফ্যাশন লিমিটেড নামক একটি কারখানার কর্মকর্তার দায়ের করা মামলায় তানিয়া খাতুন লাকি (২৬) নামে এক নারী শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। লাকি গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার উক্ত কারখানার শ্রমিক। গাজীপুরের বড়বাড়ি এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান , গত ২২ ফেব্রুয়ারি সংর্ঘবদ্ধ হয়ে ওই কারখানায় শ্রমিক নেতা তানিয়া খাতুন লাকিসহ শ্রমিকরা কারখানার প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলমকে মারপিট করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় রবিউল আলম বাদী হয়ে ওইদিন জয়দেবপুর থানায় একটি মামলা (মামলা নম্বর ১২৬/০২-১৬) দায়ের করেন।
উল্লেখ্য কারখানার ৩০ জন শ্রমিকের নাম উল্লেখ এবং অজ্ঞাত বেশ কয়েকজন শ্রমিককে আসামি করা হয়। মামলার ১ নম্বর আসামি ছিলেন তানিয়া খাতুন লাকি। এঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।