
নিউজ ডেস্কঃ রাজধানির আকবরশাহ থানার পাহাড়তলী টেক্সটাইলের সামনে থেকে আমেরিকান সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তলসহ শাহজালাল প্রকাশ জালাল নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ১২টার দিকে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করে তার দেহে তল্লাশি চালানো হলে পিস্তলটি পাওয়া যায়।
আকবরশাহ থানার ওসি তদন্ত মো. আনোয়ারুল ইসলাম জানান, জালাল কুমিল্লার খাজুরিয়ার তনু মিয়া ড্রাইভারের ছেলে। তিনি নগরীর একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। ইস্পাহানি সী গেট এলাকায় তাকে আটক করে দেহ তল্লাশিকালে অত্যাধুনিক অস্ত্রটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল পুলিশকে জানিয়েছে, তিনি আকবর শাহ থানা এলাকা থেকে মাদারবাড়ি যাচ্ছিলেন। জালালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং ছিনতাইকারী দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি তদন্ত।