News71.com
 Bangladesh
 16 May 16, 01:44 PM
 481           
 0
 16 May 16, 01:44 PM

মিরপুরের বিহারী ক্যাম্প উচ্ছেদ চলবে না ।। সুপ্রিমকোর্ট

মিরপুরের বিহারী ক্যাম্প উচ্ছেদ চলবে না ।। সুপ্রিমকোর্ট

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানের শরণার্থী শিবিরগুলোর বাইরে থাকা বিহারিদের উচ্ছেদে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ আদেশের ফলে বিহারিদের উচ্ছেদ করা যাবে না, বরং তারা যেখানে যে অবস্থায় বাস করছেন সেখানে সেভাবেই থাকতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। বিহারিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাসান আরিফ ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন