News71.com
 Bangladesh
 16 May 16, 01:54 PM
 495           
 0
 16 May 16, 01:54 PM

অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন নভোএয়ারের ৭২ যাত্রী....

অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন নভোএয়ারের ৭২ যাত্রী....

নিউজ ডেস্কঃ ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে আসা নভোএয়ারের ৭২ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। আজ সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসলেও আকাশে যান্ত্রিক ক্রটির কারণে সেটি আবার ঢাকা বিমানবন্দরে ফিরে যায় ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর আকাশে অনেক সময় ধরে ঘুরে অবশেষে ঢাকা বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করে বিমানটি। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের অনেকেই ভেতরে কান্নাকাটিও শুরু করেন। বিষয়টি নিশ্চিত করে ওই বিমানে থাকা রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন তিনিসহ বিমানটিতে থাকা ৭২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ।

আয়েন উদ্দিন আরো বলেন বিমানটি মাঝপথ থেকে আবার ঢাকায় ফিরে আসে। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে নভোএয়ারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন