News71.com
 Bangladesh
 16 May 16, 09:01 PM
 508           
 0
 16 May 16, 09:01 PM

একটি বৈধ প্রতিষ্ঠানে অবৈধ কয়েল তৈরি; ৩০ হাজার কয়েল জব্দ ।।

একটি বৈধ প্রতিষ্ঠানে অবৈধ কয়েল তৈরি; ৩০ হাজার কয়েল জব্দ ।।

নিউজ ডেস্কঃ নগরীর আরাকান সড়কের বাদুরতলা এলাকার ১টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার অবৈধ কয়েল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি অনুমোদনহীন কয়েল তৈরি করার অপরাধে জে কে এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় ।

আজ দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন জে কে এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানটির অনুমোদন আছে। তবে যে কয়েলগুলো তৈরি করা হচ্ছিল সেগুলো বিএসটিআই’র অনুমোদনহীন, নিম্মমানের। এ জন্য ৩০ হাজার কয়েল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে ।
প্রতিষ্ঠানটি ক্যানল অ্যাক্টটিভ ব্র্যান্ড নাম দিয়ে জাম্বু ও নরমাল সাইজের ২ প্রকার কয়েল তৈরি করছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন