News71.com
 Bangladesh
 16 May 16, 09:06 PM
 529           
 0
 16 May 16, 09:06 PM

৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, যোগদান ১ জুন ।।

৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, যোগদান ১ জুন ।।

নিউজ ডেস্কঃ ৩৪ তম বিসিএসে ২ হাজার ২০ জন ক্যাডারকে নিয়োগের জন্য চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। ওই নিয়োগের কপি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১লা জুন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। ৩৪ তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ২০১৩ সালের ২৪শে মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

২০১৩ সালের ৮ই জুলাই ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে এবারই প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফলাফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। এর পর প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল ১৪ জুলাই প্রকাশ করা হয়। নতুন এ ফলাফল অনুযায়ী ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন। ২০১৪ সালের ১৮ই ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছেন। বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ২০১৩ সালের ৭ই ফেব্রুয়ারি ৩৪ তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি কেন্দ্রে ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন