News71.com
 Bangladesh
 16 May 16, 09:08 PM
 545           
 0
 16 May 16, 09:08 PM

আত্মসমর্পণের পর ব্যারিস্টার রফিকুল কারাগারে.....

আত্মসমর্পণের পর ব্যারিস্টার রফিকুল কারাগারে.....

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নাশকতার ১৩ মামলার মধ্যে ৮ মামলার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্য ৫ মামলার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

আজ সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে নাশকতার ১৩ মামলায় জামিনের আবেদন করেন ব্যারিস্টার রফিকুল। বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ মামলায় জামিন মঞ্জুর ও বাকি আট মামলায় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য গত ২০১৫ সালে নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন