News71.com
 Bangladesh
 16 May 16, 11:20 PM
 504           
 0
 16 May 16, 11:20 PM

ঈশ্বরদীতে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ।।

ঈশ্বরদীতে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম সুজা হত্যা মামলার অন্যতম এক পলাতক আসামীকে রিভলবার ও গুলিসহ আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম সেলিম (৩৫) উপজেলার দিয়ার বাঘইল এলাকার মৃত সাদেক আলীর ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ জানান, পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম সুজা হত্যা মামলার অন্যতম পলাতক আসামী তৌহিদুল ইসলাম সেলিম পাকশী লালন শাহ সেতু রেস্ট হাউজ এলাকায় অস্ত্রসহ অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে পাকিস্তানের তৈরী একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর রাতের কোনো এক সময় ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম (৩৫) কে হাত-পা, মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা। পরদিন ৫ই অক্টোবর সকালে পাকশী পেপার মিলস কলোনী সংলগ্ন হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন