News71.com
 Bangladesh
 17 May 16, 11:32 AM
 551           
 0
 17 May 16, 11:32 AM

ঝিনাইদহে হরিণের চামড়া ও মাদকদ্রব্যসহ আটক ৩ ।।

ঝিনাইদহে হরিণের চামড়া ও মাদকদ্রব্যসহ আটক ৩ ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে হরিণের চামড়া, মাদকদ্রব্য, মোবাইল ও নগদটাকাসহ তিনজনকে আটক করেছে র্যা ব-৬। গতকাল রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- ব্যাপারী পাড়া এলাকার চুতুর আলীর ছেলে কোরবান আলী (৪৫), তার স্ত্রী আমেনা খাতুন (৩৮) ও শরিফুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৮)।

র্যা ব কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে শহরের ব্যাপারী পাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় ও হরিণের চামড়া পাচার করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে একটি হরিণের চামড়া, চার লাখ তিন হাজার ৫’শ ৩০ টাকা, ১৬টি মোবাইল, একটি ক্যামেরা, দুই পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ৪শ’ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন