
নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী এবং এক পথচারীসহ তিন জন নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ১০টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রাকটি ওই এলাকায় এলে একটি অটোরিকশা ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি আরও জানান নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ ছিলেন। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।