News71.com
 Bangladesh
 17 May 16, 03:17 PM
 591           
 0
 17 May 16, 03:17 PM

সরকার উৎখাতে বিএনপি চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে ।। ওবায়দুল কাদের

সরকার উৎখাতে বিএনপি চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে বিএনপি এখন সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের রেলওয়ে ওভারপাসের ২ লেন সড়ক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইসরাইলের ক্ষমতাসীন দলের এক নেতার সঙ্গে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনার প্রকাশ। এসব কর্মকাণ্ড যারা করে তাদের দেশপ্রেমটাই প্রশ্নবিদ্ধ। এসময় সড়ক ও জনপথ এবং ফোরলেনের প্রকল্পের কাজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন