News71.com
 Bangladesh
 17 May 16, 03:26 PM
 558           
 0
 17 May 16, 03:26 PM

রাজশাহীতে আমগাছে যুবকের ঝুলন্ত লাশ

রাজশাহীতে আমগাছে যুবকের ঝুলন্ত লাশ

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার (১৭ মে) সকাল ৯.৩০ ঘটিকার দিকে রাজশাহীর তানোর উপজেলায় সেলিমপুরের হারদো এলাকার আমগাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত মুক্তার হোসেন(২৫) একই এলাকার মরহুম জালাল উদ্দিনের সন্তান। তিনি কৃষিকাজের পাশাপাশি এলাকার একটি পোল্ট্রিফার্মেও কর্মরত ছিলেন।

আজ সকালে একটি আমগাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সংবাদ মধ্যমকে জানান, হারদো এলাকার একটি আমগাছের সঙ্গে মুখে ও গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ঘাড় ও মাথার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। একই সঙ্গে তার ডান হাতের বাহুতে ইলেকট্রিক শকের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন